
গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজার থেকে জাল টাকা সহ রিয়াজুল ইসলাম (৪৩) নামে সিন্ডিকেটের এক সদস্যকে আটক করছে সদর থানা পুলিশ।
৬ মার্চ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজারে ৫ টি ১ হাজার টাকার জাল নোট রিয়াজুল ইসলামকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত রিয়াজুল ঝালকাঠি জেলার সদর থানার উত্তর বারুকাঠি গ্রামের হারুনুর রশিদ এর ছেলে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর সদস্য জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
তারা আরো জানায় যে আসন্ন ঈদকে কেন্দ্র করে জাল টাকার চক্র প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং নিয়মিত কাজ করে চলেছে। এই চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

© All rights reserved © 2025
Leave a Reply