
“”নওগাঁর মহাদেবপুরে ১৬০ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাবলেট (ট্যাপেন্টাডল) সহ গ্রেফতার ০১””
নওগাঁর মহাদেবপুর থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
গত ০৪/০৩/২০২৬ বুধবার দুপুর ০৩ টার সময় মহাদেবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মহাদেবপুর থানাধীন সদর ইউপির খাপুর – হাসানপুরগামী পাকা রাস্তায় ছোট ব্রিজের উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে বিষয়টি গোপনে জানার পর অফিসার সোর্সের সহায়তায় মাদকদ্রব্য ব্যবসায়ী মোঃ সোহেল রানা (৪৩) পিতা মৃত বাবলু রহমান (সাবেক ইউপি সদস্য) গ্রাম শালিজান থানা মহাদেবপুর জেলা নওগাঁ কে ১৬০ পিস নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক করে। উক্ত মাদকদ্রব্য উদ্ধার বিষয়ে মহাদেবপুর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2025
Leave a Reply