1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

কাহালু পৌরসভা কার্যালয়ে তারাবির সময় চুরি, নগদ ৪৫ হাজার টাকা লুট

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

কাহালু পৌরসভা কার্যালয়ে তারাবির সময় চুরি, নগদ ৪৫ হাজার টাকা লুট

আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া

বগুড়ার কাহালু পৌরসভা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) রাতের কোনো এক সময়, তারাবির নামাজ চলাকালে দুর্বৃত্তরা পৌরসভার কর শাখা ও ক্যাশিয়ার কক্ষের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
জানা যায়, চোরেরা ক্যাশিয়ার কক্ষের কম্পিউটার টেবিলের ড্রয়ার ভেঙে নগদ প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে যায়। পরদিন সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে বিষয়টি টের পান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এমন চুরি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :