1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

আ.লীগ অফিস উদ্বোধনের ব্যানার পুড়িয়ে দিলেন বিএনপি নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

আ.লীগ অফিস উদ্বোধনের ব্যানার পুড়িয়ে দিলেন বিএনপি নেতাকর্মীরা

মোঃ আব্দুর রব : নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তুপের সামনে টাঙ্গানো একটি ব্যানার পুড়িয়ে ফেলেছে বিএনপি নেতা কর্মীরা।

নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন লেখা একটি ব্যানার টাঙানো হয়।

শুক্রবার দিবাগত রাতে কে বা কারা ব্যানারটি টাঙিয়ে রেখে যায়। পরে শনিবার সকালে ব্যানারটি পুড়িয়ে ফেলে বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে ব্যানার টাঙানোর বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

সেখানে নেতৃত্ব দেন বিএনপির মহানগন কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু।

তারা ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।শামসুল আলম মিলু বলেন, খবর পেলাম যে ব্যানার টাঙানো আছে। এরপর আমরা সেখানে যাই।

সেখানে গিয়ে আমরা ব্যনার টাঙানো দেখলাম। এরপর পাশেই একটি ক্যামেরার দোকান আছে সেখান থেকে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে জানার চেষ্টা করলাম করা লাগিয়েছে দেখতে।

দেখলাম দুই তিনজন এটি লাগিয়েছে। এরপর আমার সঙ্গে থাকা লোকজন সেটিকে ছিঁড়ে ফেলে।

পড়ে আমরা সেটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টাঙিয়ে রেখে যায়।

পরে খবর নিয়ে দেখেছি সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। তবে কে লাগিয়েছে বা পুড়িয়েছে সেটি জানা নেই বলে জানান |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :