1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে শনিবার ২৮শে ফেব্রুয়ারী সকাল ১১টায় পৌর শহরের গাইবান্ধা সড়কের হাসপাতাল সংলগ্ন স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সুরুজ হক লিটনের সভাপতিত্বে সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আর এসব বিষয় নিয়ে বক্তব্য রাখেন,বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, ফজলুল হক দুদু,খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন,শিক্ষক আতোয়ার রহমান,শিক্ষিকা সাবিনা ইয়াসমিন,ফারজানা আক্তার, শিক্ষার্থী আফসানা খাতুন,ফারজানা আক্তার প্রমুখ।

এসময় পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোছা. লিপি খাতুন,সাংবাদিক আমিরুল ইসলাম কবির,আরিফ উদ্দিন,মনিরুজ্জামান মিথুন ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :