1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১০০৬ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১০০৬ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা এলাকায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে উপজেলার কুলিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে তারা নিয়মিতভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি আভিযানিক দল দেবহাটা থানাধীন কুলিয়া এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ১০০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে মো. হাসানুর কারিকর, উপজেলার হাড়দ্দাহ গ্রামের সহারপ হোসেন সরদারের ছেলে মো. মনিরুল ইসলাম এবং জিয়া উদ্দীন গাজীর ছেলে মো. মুসা করিম।

র‌্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :