
শেরপুর জেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও আলোচনা
মোঃছামিউল আলম
শেরপুর জেলা প্রতিনিধি
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ” এপ্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারী শনিবার শেরপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন এডভোকেট আহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সভাপতি জেলা হাজী কল্যাণ সমিতি,শেরপুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর প্রতিনিধি শেখ জাহিদ হাসান প্রিন্স অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শেরপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোখলেসুর রহমান জীবন, শেরপুর ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোঃ ফজলুর রহমান। এ সময় শেরপুর জেলার অনেক হাজীগন উপস্থিত ছিলেন।
হাজী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট আহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম বলেন যদি কোন হাজীকে হজ্ব করতে নিয়ে কোন মোয়াল্লেম দূর্নীতি করে তবে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে পারব তার কারন হচ্ছে আমাদের এ সমিতি সরকারি নিবন্ধন প্রাপ্ত যার নিবন্ধন নম্বার হচ্ছে ৭০৮/২০।
আলোচনা সভা শেষে সকলকে নিয়ে ইফতার এর আয়োজন করেন শেরপুর জেলা হাজী কল্যাণ সমিতি।
© All rights reserved © 2025
Leave a Reply