1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

‎গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান রংমিশ্রিত পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

‎গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান রংমিশ্রিত পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড

রানা ইস্কান্দার রহমান।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় অবস্থিত দুটি সেমাই কারখানায় র‌্যাব, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

‎অভিযানে বিসমিল্লাহ লাচ্ছা সেমাই কারখানা থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় ২০০০ কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া ১০০ কেজি খোলা সেমাই (মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং (মূল্য প্রায় ১ হাজার টাকা) উদ্ধার করা হয়।

‎এ অপরাধে কারখানার পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎অন্যদিকে নুরানী ফুট কারখানা থেকেও রংমিশ্রিত প্রায় ৭০ কেজি সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

‎যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১৩-এর ডিএডি জিহাদ হাসান, এসএসআই রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎অভিযান সংশ্লিষ্টরা জানান, গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :