1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

গাইবান্ধায় ট্রাকের নিচে ঘুমান্ত হেলপারকে চাপা দিলো চালক : ঘটনাস্থলে নিহত হেলপার পলাতক চালক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

গাইবান্ধায় ট্রাকের নিচে ঘুমান্ত হেলপারকে চাপা দিলো চালক : ঘটনাস্থলে নিহত হেলপার পলাতক চালক

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা পৌর শহরের সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সমানে দাঁড়ানো ট্রাকের নিচে ঘুমিয়ে পড়া হেলপার চাপা দিলে ঘটনাস্থালে দেহ হতে মাথা বিচ্ছিন্ন হয়ে নিহত হয়েছে।

নিহত  হেলপার রোকনুজ্জামান (২০)। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া  ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ২৬ জানুয়ারি বেলা আনুমানিক পৌনে ১২ টায় গাইবান্ধা সদর উপজেলার দুই মাইল এলাকায় সড়ক বিভাগের সামনে দাঁড়ানো ট্রাকের নিচে শুয়ে ছিলেন হেলপার রোকনুজ্জামান। এ সময় ট্রাকটির চালক বিষয়টি বুঝতে না পেরে গাড়িটি স্টার্ট দেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি চলতে শুরু করলে যুবকের মাথার ওপর দিয়েই চাকা চলে যায়, ঘটনাস্থলেই হেলাপারের দেহ হতে মাথা থেতলে বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়। যে ট্রাকটির নিচে শুয়ে ছিলেন তারহার রেজিস্ট্রেশন নম্বর রংপুর-ট ১১-০৪৯৯। পরে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি রেখে পালিয়ে যায় ট্রাকের চালক।

এ ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টির হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও অবিশ্বাস্য। কী কারণে ওই যুবক ট্রাকের নিচে শুয়ে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ের গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমে জানান, ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :