1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে অনুষ্ঠিত সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে অনুষ্ঠিত সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে অনুষ্ঠিত সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

১৭ জানুয়ারী শনিবার বিকেলে স্থানীয় উপজেলা জামায়াত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ ভাবে জনসভার সাজসজ্জা (ডেকোরেশন) ও প্রচার বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-ডেকোরেশন বিভাগের প্রধান সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাদুল্যাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম এবং পলাশবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় শিবির নেতা তানজিমুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পৌর মেয়রপ্রার্থী খায়রুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার, পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক প্রধান এবং উপজেলা শিবির সভাপতি জুয়েল মাহামুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :