1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে  বুধবার সন্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View

গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে  বুধবার সন্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।

নিলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের উপরে যৌথবাহিনীর গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে  বুধবার সন্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জেলা সমন্বয়ক এ্যাঃ নওশাদুজ্জামান, সদস্য এ্যাডঃ মোমিনুল ইসলাম ও প্রভাষক জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন গত বছরের ৫ই আগষ্ট গনঅভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর যে কাজ করার কথা ছিল তা না করে গনতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলনরত সাধারণ মানুষের উপর বল প্রয়োগ করছে। এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, ঘুষ,দুর্নীতি নতুন মাত্র পেয়েছে। হাট দখল,মাঠ দখল,স্টাান- টার্মিনাল দখল চলছে। সিন্ডিকেট ভাঙ্গেনি,মব সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিনা বিচারে মানুষ খুন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাংচুর চলছে। চুরি ডাকাতি সিনতাইসহ জননিরাপত্তা হুমকির মুখে। দল বেধে সিলেটের সাদা পাথরসহ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট চলছে। এসবের কোথাও যৌথ বাহিনীর তেমন জোরালো পদক্ষেপ চোখে পড়ছে না।অথচ যাদের শ্রমে ঘামে অর্থনীতির চাকা সচল থাকে তাদের মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে একজন ২১ বছরের টগবগে যুবককে  হত্যা করা হলো।ওরা মনে করে মাত্র একজনকে হত্যা করা হয়েছে, শ্রমের বাজারে লক্ষ লক্ষ বেকার আছে, ফলে তাদের শ্রমিকের অভাব হবে না! ওদের কাছে শ্রমিকের জীবনের কোন মুল্য নেই। শ্রমিকের মর্যাদা এরা জানে না। শ্রমজীবিদের রাষ্ট্র এটা নয়! শ্রমজীবিদের নেতা কার্ল মার্কেসের  স্লোগান দুনিয়ার মজদুর এক হও! এই স্লোগানকে ধারণ করে দুনিয়ার দেশে দেশে শ্রমজীবিদের ঐক্যবদ্ধ্য হওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :