1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৭ Time View

সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
দুর্নীতি তালাশ টিম
মোহাম্মদ সবুজ আহাম্মদ, ক্রাইম রিপোর্ট

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ মডেল থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট ২০২৫ খ্রি.) রাত অনুমান ১২টা ৩০ মিনিটের সময় এসআই মোঃ নুরুল আবছার, এএসআই সুজন বড়ুয়া, এএসআই রুকন উদ্দিন ও এএসআই আবদুল্লাহ আল মাসুদ পাটোয়ারীর নেতৃত্বে নাসিরাবাদ আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ এনাম উদ্দিন এনাম (পিতা- ফয়েজ আহমদ, মাতা- রিজিয়া বেগম, সাং- মাঝির বাড়ী, শহীদ জানে আলম সড়ক, মুরাদপুর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম) কে গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামী।

গ্রেফতারকৃত এনামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :