1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯৪ Time View

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা শুরু

দুর্নীতি তালাশ টিম
আবুল বশার, চট্টগ্রাম বিভাগীয় প্রধান

‘সেবার ব্রতে চাকরি’— এ শ্লোগান সামনে রেখে কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন–২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম আজ রবিবার (১৭ আগস্ট) সম্পন্ন হয়েছে।

সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা শুরু হয়। এসময় নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন। এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করেন।

বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। জেলার দূরবর্তী অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যানবাহন সুবিধা প্রদান করা হয়। নির্ধারিত সময়ে পরিবহন সুবিধার মাধ্যমে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষার্থীরা নির্বিঘ্নে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় অংশগ্রহণ করে।

কক্সবাজার জেলা পুলিশের এই মানবিক উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সমান সুযোগে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়সংগত অংশগ্রহণ আরও সুদৃঢ় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :