1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

সিএমপি’র বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৪ Time View

📰 সিএমপি’র বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

দুর্নীতি তালাশ টিম
আবুল বশার বিভাগীয় প্রধান

চট্টগ্রাম, ১৬ জুলাই ২০২৫ খ্রি.:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় আজ সকাল ১১:০০টায় মনসুরাবাদ পুলিশ লাইন্সে নির্মিত আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজারভয়ার, পাম্প হাউস ও টিনশেড ব্যারাকের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ।

পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে নবনির্মিত বাউন্ডারি ওয়াল, গেইট, সেন্ট্রিপোস্ট, সেলুটিং ডায়াস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজারভয়ার ও পাম্প হাউসসহ সিএমপি’র বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটের মোট ৪২টি স্থাপনার শুভ উদ্বোধন করেন।

এই উন্নয়নমূলক প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল পুলিশ সদস্যদের জন্য আধুনিক, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা, যাতে তাঁরা আরও মনোযোগী ও দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আসফিকুজ্জামান আকতার বিপিএম, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :