1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ফুফা কর্তৃক ১০ বছরের শিশু কন্যা ধর্ষণের চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৪৩ Time View

কালিয়াকৈরে ফুফা কর্তৃক ১০ বছরের শিশু কন্যা ধর্ষণের চেষ্টার অভিযোগ।

মোঃ শফিকুল ইসলাম (বিভাগীয় প্রধান), ঢাকা বিভাগ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইন কিনি গ্রামে নিজের আপন ফুফা ১০ বছরের শিশু কন্যা ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোহাম্মদ আমিনুল ইসলাম, ডাইন কিনি গ্রামের ফরিদের বাড়ির ভাড়াটে হিসেবে দীর্ঘদিন যাবত বসবাস করছেন। তার তিন সন্তানকে রেখে তিনি রিক্সা চালান। আমিনুল ইসলামের স্ত্রী মোসাম্মৎ ময়না খাতুন হিজলহাটি গ্রামের নাফা অ্যাপারেল্স ফ্যাক্টরিতে চাকরি করেন। তার দশ বছরের শিশুকন্যা ছোট মেয়ে সহ সব সময় বাসায় অবস্থান করেন। ওই বাসার কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন তারই আপন ফুফা তফিজ উদ্দিন। বিগত ২৬/২/২৫ইং তারিখে সকালে তারা তাদের দুই মেয়েকে বর্তমান ঠিকানায় বাসায় রেখে কর্মস্থলে চলে যায়। ঐদিন বড় মেয়ে সুরাইয়া (১০)বাড়ির সামনে খেলাধুলা করতে থাকলে আসামি তফিজ উদ্দিন সুরাইয়াকে পা টিপে দিতে বলে। সুরাইয়া প্রথমে সম্মত নাহলে তাকে ভুল বুঝিয়ে ফরিদের বাড়ির নিজস্ব রুমে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। তারপর বিছানায় শুয়াইয়া তার গালে মুখে পূর্বক চুমু দিতে থাকে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকে। এক পর্যায়ে তফিজ উদ্দিন সুরাইয়ার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ছড়ার দাগ চিৎকারে এবং কৌশলে সে ঘরের সিটকিনি খুলে বাহিরে বের হয়ে আসে। পরবর্তীতে সুরাইয়া কে কাউকে কিছু না বলার জন্য ভয় ভীতি দেখানো হয়। আসামি তফিজ উদ্দিন এর ভয়ে এতদিন সে মুখ বুজে সবকিছু সহ্য করেছে এবং কাউকে কিছু বলে নাই। পরবর্তীতে ১৪/৩/২৫ইং তারিখে সুরাইয়া তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ জনাব রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগ হাতে পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :