1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

রামপাল সরকারি কলেজের দারুণ সাফল্য: বিতর্কে প্রথম স্থান।”

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ Time View

“রামপাল সরকারি কলেজের দারুণ সাফল্য: বিতর্কে প্রথম স্থান।”

আবিদ হাসান, বিশেষ প্রতিনিধি বাগেরহাট জেলা।।
আজ ১২ জানুয়ারি ২০২৫, রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় রামপাল সরকারি কলেজের দল অনবদ্য সাফল্য দেখিয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিল, “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ।”

সকল রাউন্ডে চমৎকার যুক্তি প্রদর্শন করে এবং দলের সমন্বিত প্রচেষ্টায়, রামপাল সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতায় বাগেরহাট জেলার বিতর্ক প্রতিযোগিতায় রামপাল উপজেলা এবং রামপাল সরকারি কলেজের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে দলটি।

সবার দোয়া ও সমর্থনে দলটি জেলার মঞ্চেও অসাধারণ পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে। এই অর্জন রামপালের সুনাম আরও উজ্জ্বল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :