
লালমনিরহাট: লালমনিরহাট সদরের বড়বাড়ীরহাট বাজারে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ
লালমনিরহাট: শামীম হাসান শাকিল,লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরার অংশ হিসেবে লালমনিরহাট সদরের বড়বাড়িরহাট বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শ্যামল মালুম।
পথসভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার বড়বাড়ীহাট, কুলাঘাট সহ বিভিন্ন পাড়া-মহল্লায় খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা লিপিবদ্ধ লিফলেট বিতরণ করেন।
এসময় লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর খান, সভাপতি, নাজমুল হুদা লিমন, বড়বাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, মনসুর আলী, গোকুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, এরশাদুল হক মিলন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, বিএম বিপ্লব হোসাইন, বড়বাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম আকাশ সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025
Leave a Reply