1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করলেন রংপুর রেঞ্জ, ডিআইজি জ দলনাব আমিনুল ইসলাম মহোদয়।।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ Time View

লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করলেন রংপুর রেঞ্জ, ডিআইজি জ দলনাব আমিনুল ইসলাম মহোদয়।।

এসএম শহিদুল ইসলাম বাবলু ঃনিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট।।

রংপুর রেঞ্জ, ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয় লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোঃ তরিকুল ইসলাম । পরবর্তীতে ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

‘গার্ড অফ অনার’ প্রদান শেষে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর এবং সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোঃ তরিকুল ইসলাম।

উক্ত কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন ধরনের বক্তব্য শুনেন এবং সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাট সম্মেলন কক্ষে জেলার আইন-শৃংখলা সংক্রান্তে জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। দুর্গোৎসব চলাকালীন সময়ে কোন তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে এবং একান্ত সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট, মোহাম্মদ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ‘এ-সার্কেল’, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার ‘বি-সার্কেল, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডিআইও -১, সকল থানার অফিসার ইনচার্জসহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :