1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 19, 2026, 8:15 pm

স্কুলে যাওয়ার পথে ছাএী অপহরনের অভিযোগ,দুমকি থানায় মামলা

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 24 Time View

স্কুলে যাওয়ার পথে ছাএী অপহরনের অভিযোগ,দুমকি থানায় মামলা

জেলা৷ প্রতিনিধি পটুয়াখালী।।

পটুয়াখালীর দুমকিতে প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাএীকে জোর পৃর্বক অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছাএীর বাবা সুবল চন্দ্র দাস বাদী হয়ে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত যুবকের নাম হৃদয় চন্দ্র দাস (১৯) তিনি দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

অভিযুক্ত সুএে জানা যায়, দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাএী। রুপা রানী দাসকে (১৬) স্কুল যাওয়া- আসার পথে অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস দীর্ঘদিন ধরে প্রেমের কুপ্রস্তাব দিয়ে নানা ভাবে উও্যক্ত করে আসছিলো বিষয়টি ছাএীর পরিবারকে জানালে তার বাবা অভিযুক্তকে একাধিক বার নিষেদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে ওই ছাএী স্কুল থেকে প্রাইভেট শেষে তার বান্ধবী সুমাইয়ার বাসায় যাওয়ার পথে দুমকির আনন্দ বাজারের উওর পাশে পৌঁছালে অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস পূর্বপরিকল্পিত ভাবে তাকে জোর পৃর্বক একটি অটোভ্যানে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে আত্মীয় স্বজনের সাথে পরমর্শ করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে আইন গত ব্যবস্হা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভিকটিম উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

“তারিখ” ১৮/১১/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি