
পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সারা বাংলাদেশে অগ্নি সন্ত্রাস, গাড়ী ভাংচুর সহ গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী এমপি’র বাড়ীঘর লুটপাট ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল পলাশবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে। এতে স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানান।
Leave a Reply