1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 14, 2026, 12:05 am

সাদুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

Reporter Name
  • Update Time : Friday, November 13, 2026
  • 19 Time View

সাদুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে আব্দুল্লাহ (৮) ও সামিউল (১৫) নামে দুই কিশোর নি*হত হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই এবং উপজেলার দক্ষিণ কাজীবাড়ি সন্তলা গ্রামের বাসিন্দা।

নিহতদের মধ্যে আব্দুল্লাহ সৌদি প্রবাসী মোঃ সাদিকুল আকন্দের ছেলে এবং সামিউল মালয়েশিয়া প্রবাসী মোঃ রফিকুল আকন্দের ছেলে।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কের বৈরাগী বাজার এলাকায় এ মর্মা**ন্তিক দুর্ঘ**টনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল্লাহ ও সামিউল মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় বৈরাগী বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভিতরে প্রবেশ করে ধা**ক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে দুইজনই গু*রুতর আ*হত হয়।

দুর্ঘ**টনার পর স্থানীয়রা তাদের উ**দ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আগে দুই কিশোরের মৃ**ত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘ*টনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, বৈরাগী বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘট*নায় দুইজনের মৃ*ত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি