
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আলম মিয়ার বিরুদ্ধে। তিনি ওই গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে বাঙালি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে আশপাশের জনপদ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আলম মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply