
আমগাছে দিন মজুরের মরদেহ
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধান করে পুলিশ। দুপুরে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। দিনমজুর মিলন মোল্লা বাগেরহাট সদরের রায়হান মোল্লার ছেলে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, নিহতের স্ত্রী জবেদা বগেম সকালে তার স্বামীকে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদরের রায়হান মোল্লার ছেলে। ২০ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। অভাবের সংসারে মিলন নিজে দিনমজুরি আর স্ত্রী জবেদা ভিক্ষা করে জীবনযাপন করতেন। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানাযায়নি। দিনমজুর মিলন মোল্লার মরদেহের ময়না তদন্ত দুপুরে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা সম্ভব হবে। ##
Leave a Reply