1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বড়লেখায় নিসচা’র ঈদ পূর্ণমিলনী, বন্যা কবলিতদের মাঝে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২০৯ Time View

বড়লেখায় নিসচা’র ঈদ পূর্ণমিলনী, বন্যা কবলিতদের মাঝে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ

বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ও সংগঠনের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় বড়লেখা উপজেলায় বন্যা কবলিতদের মাঝে মানবিক সহায়তা প্রদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২১ জুন) রাত ৯ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, ছাদিকুর রহমান, জাকারিয়া আহমদ প্রমুখ।

এসময় বন্যা কবলিত এলাকায় অতীথের মতো এবারো পানিবন্দি মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রবাসী, বিত্তবান ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি নিসচা’র পক্ষ থেকে বিনীত আবেদন জানানো হয়। এছাড়াও দেশ-বিদেশের যদি কোনো সূধী-শুভাকাঙ্ক্ষী /সামাজিক
সংগঠন আর্থিক সহযোগিতা দিয়ে নিসচা’র মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চাইলে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য আহবান করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :