1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৬০ Time View

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

[ ২০ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আষাড়, ১৪৩১ বঙ্গাব্দ ]

আজ বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। ভিন্নধর্মী এ আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে সকলে প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, জেলা পুলিশের সকল সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সম্মিলিত প্রচেষ্টার ফলে ঈদে মহাসড়কের যানজট নিরসনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এজন্য জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান পুলিশ সুপার মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর; জনাব মো: সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর; জনাব সৈয়দ হাসানুল কবির, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুর; জনাব ডা. মৌমিতা দাস, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :