
আলোর পথে আকিদুল, চাই স্বাভাবিক জীবন যাপন।
কুষ্টিয়া প্রতিনিধি: খালিদ বিন শওকত
গরুর খামার আর মরিচের ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন আকিদুল। একটাই স্বপ্ন – সৎ পথে আয় করে পরিবার-পরিজন নিয়ে সুখে থাকবে সে, বেআইনি কোন কাজে কখনো জড়িত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আকিদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে।
জানা গেছে, এক সময় অভাবের তাড়নায় সঙ্গদোষে অন্ধকার পথে পা দেয় আকিদুল। নিজের ভুল বুঝতে পেরে বর্তমানে সে অনুতপ্ত।
এলাকাবাসীর ভাষ্যমতে,২ বছর হলো সে স্বাভাবিক জীবন যাপন করছেন এবং নিজ বাড়িতে গড়ে তোলেন গরুর খামার। পাশাপাশি এ বছর ৬ বিঘা জমি বর্গা নিয়ে মরিচ চাষ করছেন। কৃষিজ আয়ে চলছে সংসার,তার এখন গরু লালন পালন ও মরিচের চাষ করে সময় অতিবাহিত হয়, কিন্ত এলাকার কিছু প্রভাবশালি মাদক চোরাকারবি তার ভাল হয়ে যাওয়া মেনে নিতে পারছে না, তাকে মাদকের এই অন্ধকার জগতে আনার জন্য নানা ধরনের কুটকৌসল চালায় যাচ্ছে…. বিশেষ করে একই এলাকার মাডার মামলার আসামী সেন্টু, তারেখ, হেলাল এ
ও কালাম তাকে প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে।
আকিদুলের স্ত্রী নাজমা খাতুন বলেন,আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং ভালো হয়ে গেছে। আমার ২ মেয়ে, ১ ছেলে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার স্বামী স্বাভাবিক কাজ কাম করে সংসার চালায় এবং ভবিষ্যতে এধরনের অন্যায় কাজ আর কখনোই করবেনা।
আকিদুলের বিরুদ্ধে বিচারাধীন মামলায় নিয়মিত হাজিরা দিচ্ছেন বলে জানিয়েছেন। তবুও একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছেন বলে দাবী করেন আকিদুল। প্রকৃত সত্য অনুসন্ধান করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন আকিদুল।
সুস্থ্য জীবনযাপনে আকিদুল কে সার্বিক সহযোগিতা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আন্তরিক অনুরোধ করেন তার প্রতিবেশী, আত্মীয়- স্বজন ও এলাকাবাসী।
© All rights reserved © 2025
Leave a Reply