
পলাশবাড়ীতে পুলিশি চেকপোষ্টে ১০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা জব্দ ও ৩ জন গ্রেফতার
মোঃরাজু মিয়া সোহাগ :
স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে, কে. এম আজমিরুজ্জামান,ও অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান এবং এসআই(নিঃ) মোঃ মাহফুজ আলম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার ০১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে অদ্য ০৮/০৬/২০২৪ ইং, ১১ঃ৪০ মিনিটে রংপুর টু ঢাকাগামী “রিজভী ট্রাভেলস”যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৬৪৬১ উক্ত বাসের যাত্রী ধৃত আসামী ১। মোঃ বাদশা মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুল হক ,স্থায়ী: গ্রাম- নয়াগাঁও (পূর্বপাড়া), থানা-মুন্সিগঞ্জ, জেলা–মুন্সিগঞ্জ এর হেফাজত ১০ (দশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই তারিখ ১২.৩০ ঘটিকার সময় ÒTOYEZ” এন্টারপ্রাইজ নামীয় যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৩১ উক্ত বাসের যাত্রী ধৃত আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (১৯), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, মাতা-মোছাঃ আরজিনা বেগম, সাং-লতাবর, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট, ২। মোঃ নয়ন মিয়া (১৯), পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ নাজমা খাতুন, সাং-দক্ষিণ জাওরানী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটদ্বয়ের হেফাজত হইতে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া আসামীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় । সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের গ্রেফতারী অভিযান অব্যহত আছে।
© All rights reserved © 2025
Leave a Reply