1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

বগুড়ার শেরপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো:এরশাদ হোসেন বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার:

সত্যের পথে অর্ধশত পেরিয়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে দেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসাইন-এর সভাপতিত্বে কেক কাটা ও র‍্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এছাড়া বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, মোস্তাফিজুর রহমান নিলু, জসিম উদ্দিন মন্ডলসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে দৈনিক ইত্তেফাক শেরপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মান্নান, দৈনিক ভোরের ডাক শেরপুর ু্উপজেলা প্রতিনিধি শাহজামাল কামাল, দৈনিক যুগান্তর শেরপুর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ,সাপ্তাহিক তথ্য মালার সম্পাদদক সুজিত বসাক, দুর্নিীতির তালাশ টিম বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার মো:এরশাদ হোসেন, দৈনিক দিনকাল শেরপুর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন, দৈনিক আজকালের খবর শেরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দৈনিক আমার দেশ শেরপুর উপজেলা প্রতিনিধি আবু জাহের, জাহিদ হাসান ও আব্দুল মোমিন, নজরুল ইসলাম জাকি, জাহিদুল ইসলাম, রুহুল আমিন ডন, সোলাইমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :