
যশোর শার্শায় পুলিশের বিশেষ অভিযানে
২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
রফিকুল ইসলাম
যশোর থেকে
যশোরের শার্শায় পুলিশের
বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আছিয়া বেগম (২৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শার্শা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে
আটক ব্যক্তি শার্শা উপজেলার কাশিপুর বাজারপাড়া এলাকার আলাউদ্দীন মোড়লের স্ত্রী আছিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন আলাউদ্দীন মোড়লের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আছিয়া বেগমকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2025
Leave a Reply