1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

দশমিনায় ইসলামী আন্দোলন এর গণ মিছিল পালিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

দশমিনায় ইসলামী আন্দোলন এর গণ মিছিল পালিত।

এইচ.এম.নুর নবী,পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর দশমিনায় গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসার আগে বলছিল সবার আগে বাংলাদেশ বাস্তবে দেখছি সবার আগে চাঁদাবাজি, এমন মন্তব্য করেছেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক।

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আজ ৫ই আগষ্ট’২৬ বুধবার বেলা ১১ ঘটিকায় দশমিনায় গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রুহুল আমিন রুহানি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও
সদ্য সমাপ্ত নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের হাতপাখার প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন,গত নির্বাচন ছিল পাতানো নির্বাচন, সমঝোতার নির্বাচন, দুই জোটের কোনটায় ইসলামী আন্দোলন না থাকায় ইসলামী আন্দোলনকে পরিকল্পিত ভাবে হারানো হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করেন।
তিনি বলেন আজকে শোনা যাচ্ছে বিভিন্ন চরের কাটধারীদের জমি, সরকারি দলের লোকদের জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে, এগুলো বন্ধ করতে হবে।

দশমিনার বাস সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত আমরা সবাই জানি, সরকারি দলের লোক ছাড়া এগুলো সম্ভব না, এই সিন্ডিকেট মুক্ত করে মানসম্মত বাস নিশ্চিত করতে হবে।

গণ মিছিল উপজেলা বাসস্ট্যান্ড থেকে থেকে শুরু হয়ে উপজেলার পিছন ঘুরে আবার বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে।

মুফতি আবু বকর সিদ্দিক আরো বলেন, বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা শুরু করে দিয়েছেন, মনে রাখবেন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরেক নতুন জুলাইয়ের অপেক্ষায় থাকুন।

গণ মিছিল ও সমাবেশে এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহজামাল, দশমিনা উপজেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মজিবুর রহমান আজবাহার প্যাদা,উপদেষ্টা শরিফ মাওলানা মোঃ মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলার সহ-সভাপতি মাওলানা আঃ রহিম, সহ-সভাপতি মাওলানা মোঃ শামিম হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি, এ্যাডঃ আবু সায়েম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

তারিখ,০৫/০৮/২৬:
মোঃ নুর নবী, জেলা প্রতিনিধি পটুয়াখালী
মোবাইল,01777042194

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :