1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি শেখ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রাহুল ইসলাম।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি শেখ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রাহুল ইসলাম।

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সাধারণ সভায় সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাহুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত, সমাজ কল্যাণ সম্পাদক এনএ জোহা, প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন।
​নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি—শেখ হাবিবুর রহমান; সিনিয়র সহ-সভাপতি—মো. নুরুল ইসলাম; সহ-সভাপতি—শাহ আহসান হাবীব চৌধুরী উত্তম ও আসাদুজ্জামান আশিক; সাধারণ সম্পাদক—রাহুল ইসলাম রুবেল; যুগ্ম সাধারণ সম্পাদক—মো. রানা সরকার, আমজাদ হোসেন ও মো. ফয়সাল রহমান জনি; সাংগঠনিক সম্পাদক—মো. হারুন অর রশিদ হারুন; সহ-সাংগঠনিক সম্পাদক—মো. সাকিবুল হাসান সৌরভ; কোষাধ্যক্ষ—মাইদুল ইসলাম; দপ্তর সম্পাদক—জে.এস সেলিম; প্রচার ও প্রকাশনা সম্পাদক—মো. রিফাতুন্নবী রিফাত; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক—মো. শামীম মিয়া; আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক—মো. জাহাঙ্গীর আলম; শিক্ষা বিষয়ক সম্পাদক—নূর মো. খালেকুজ্জামান; পাঠাগার বিষয়ক সম্পাদক—আশরাফুজ্জামান খান তরু; ধর্ম বিষয়ক সম্পাদক—ইসমাঈল হোসেন সিরাজী; সমাজ কল্যাণ সম্পাদক—এন এ জোহ; মহিলা বিষয়ক সম্পাদক—মোছা. শিরিন আক্তার; যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক—তপন চন্দ্র দাস।
​এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মো. সাইফুল ইসলাম, মো. শান্ত মিয়া, কামরুজ্জামান চঞ্চল, মো. লাবু মিয়া, ওমর ফারুক, মো. জাহিদ হাসান, মো. নুরে আলম সাঈদী রনি, মো. ময়নুল ইসলাম ও মো. রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :