1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শহরগাছি আদর্শ ফাজিল মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি পদে তাজিম ইনা ইসরাতের মনোনয়নে ডিও লেটার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

শহরগাছি আদর্শ ফাজিল মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি পদে তাজিম ইনা ইসরাতের মনোনয়নে ডিও লেটার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শামীম কায়সার লিংকন শহরগাছি আদর্শ ফাজিল মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মরহুম সাবেক সংসদ সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘ ২৭ বছরের সভাপতি আব্দুল মান্নান মণ্ডলের জ্যেষ্ঠ কন্যা মোছাম্মৎ তাজিম ইনা ইসরাত-এর মনোনয়নের জন্য ডিও লেটার প্রদান করেছেন।

জানা গেছে, মরহুম আব্দুল মান্নান মণ্ডলের দীর্ঘ রাজনৈতিক অবদান, ত্যাগ ও নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তার স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে এ সুপারিশ করা হয়েছে।

এ উপলক্ষে মরহুম আব্দুল মান্নান মণ্ডলের পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, তাজিম ইনা ইসরাতের নেতৃত্বে শহরগাছি আদর্শ ফাজিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :