1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ১২৩ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

গোবিন্দগঞ্জে ১২৩ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের আখিরা ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে ১২৩ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আখিরা ফতেপুর গ্রামের মোছা. স্মৃতি বেগম (২৫) এবং দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মো. রেজা মিয়া ওরফে রানু (৪২)।
অভিযানকালে স্মৃতি বেগমের পরিহিত পাজামার পকেট থেকে একটি প্লাস্টিকের কৌটার ভেতরে রাখা ১০০ পিস ইয়াবা এবং রেজা মিয়ার প্যান্টের পকেট থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১২৩ পিস ইয়াবার ওজন ১২.০৩ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৯০০ টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জামাল হোসেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :