1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

আমাদের দেশি হুজুর এবং তাদের চরিত্র সম্পর্কে এর আগের পোস্টে কিঞ্চিৎ ধারনা দিয়েছিলাম এবার প্রমানসহ উপস্থাপন করলাম।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

আমাদের দেশি হুজুর এবং তাদের চরিত্র সম্পর্কে এর আগের পোস্টে কিঞ্চিৎ ধারনা দিয়েছিলাম এবার প্রমানসহ উপস্থাপন করলাম।

কল্পনা করুন, দুপাশে কুরআন শরীফের সিরিয়াল, ব‍্যাক্গ্রাউন্ডে হিন্দি একশন মুভির মিউজিকের তালে তালে শ্লো মোশনে কখনো ভিলেন কখনো হিরোর স্টাইলে হেঁটে আসছে হুজুরেরা, হাতে বেত। স্কিনে লেখা মুসলিম হলে স্কিপ করবেন না, মাদ্রাসার হুজুর বলে কেউ লাইক করে না, হুজুর বলে কি আমাদের শখ নেই? ইত‍্যাদি টাইপ শ্লোগান।

কেমন লাগবে এমন দৃশ‍্য!?

অবিশ্বাস্য হলেও এটা একটা কমন ট্রেন্ডি ভিডিও হাফেজি মাদ্রাসার ছাত্র ও উস্তাদদের মধ্যে।

হাফেজি মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা টিকটক বানায় তারা সকলে এই স্টাইলে ১০/২০টা করে ভিডিও বানিয়েছে।

হয়তো সব সময় হিন্দি গান নয়, উর্দু কোন গজল, কিংবা টার্কিশ ভাইরাল কোন মিউজিক, তবে সকলের লক্ষ ও উদ্দেশ্য একই, নিজের হেডম দেখানো।

এখন আমাকে বলেন, দেশ বা বিদেশের কোথাও কুরআন শরীফ অপমান করা হয়েছে খবর এলে সারাদেশে তুলপাড় করে দেন, জ‍্যান্ত পো/////রি////য়ে মারার চেষ্টা করেন, আর এভাবে ভিডিও বানানো কি কুরআন শরীফকে অপমান করা হয় না? কোরানের শানে বেয়াদবী হয় না?

যদি হয়, কি বিচার করেন দেখার অপেক্ষায় রইলাম।

এবার আসেন ১০টি আপত্তিকর ভাইরাল কন্টেন্ট আইডিয়াঃ

১- কুরআন পাঠকে কন্টেন্ট বানানো। অর্থাৎ, ছেলেরা যে কুরআন মশক করে হুজুরকে পড়া শুনাচ্ছে হুজুর সেগুলো সব ভিডিও করে টিকটকে আপলোড দিচ্ছে।

২- বা////চ্চা বা////চ্চা ছেলেদের অঙ্গ, প্রত‍্যঙ্গ জুম করে কন্টেন্ট বানানো।

৩- ৪/৫ বছরের মেয়েদের জুম করে কন্টেন্ট বানানো।

৪- ‘গায়ের রঙ কালো’ এমন বাচ্চাদের কন্টেন্ট বানানো, যেমন বলছে, ছেলেটি আজ কালো বলে কেউ লাইক দেয় না…..

৫- রাতে ছেলেরা উল্টা পাল্টা হয়ে ঘুমিয়ে আছে, পোশাক উল্টা পাল্টা হয়ে রয়েছে সেগুলোকে কন্টেন্ট বানানো। জুম করে করে কে কিভাবে ঘুমাচ্ছে সব দেখাচ্ছে।

৬- কিছু হুজুর আছে নিজের সাজসজ্জা নিয়ে ধারাবাহিক কন্টেন্ট বানায়, তারপর বিছানায় শুয়ে শুয়ে নিজের ঠোঁট, গাল, চোখ, কপাল, জুম করে করে ভিডিওতে দেখায়। এসব ভিডিওতে প্রচুর লাভ 💗 আর কমেন্টে শত শত মাশাল্লাহ… (আমি এসবের রহস্য বুঝি না)

৭- আজান দেয়াকে কন্টেন্ট বানানো। একেকজন মসজিদে আজান দিচ্ছে, যেই আজান শুনে সবাই ছুটে যাচ্ছে নামাজ পড়তে, অথচ সেই আজান একটি টিকটকের কন্টেন্ট। সেই আজান ভিডিও ধারণ করে লাইক কমেন্ট ভিক্ষা করছে এরা।

৮- ছোট ছোট শিক্ষার্থীদের কান্নার দৃশ্যকে কন্টেন্ট বানানো। অসংখ‍্য ভিডিও আছে যেখানে বা////চ্চা///দের মারা হয়েছে, সে কাঁদতেছে আর হুজুর সেগুলো ভিডিও করে নানান রঙ বেরঙের ক‍্যাপশন দিয়ে লাইক কমেন্ট শেয়ার প্রার্থনা করছে জাতীর কাছে।

৯- চুরান্ত অশ্লিল অঙ্গভঙ্গি/ হাতের নাড়াচড়া করে ভিডিও বানানো। (কয়েকটা আপলোড দিলাম, দেখে মন্তব্য জানাবেন)

১০- সবচেয়ে বেশি ভিডিও পাওয়া যাচ্ছে বাচ্চাদের হাসি নিয়ে কন্টেন্ট, জুম করে করে কখনো ঠোঁট, কখনো, গাল, কখনো গালের টোল এগুলোকে টার্গেট করে ভিডিও বানানো। এবং, আপত্তিকর সব ক‍্যাপশন দেয়া। এবং সেই সব ভিডিওর কমেন্টে নানান আপত্তিকর মন্তব্য, সেই সব দেখেও হুজুররা ভিডিও ডিলিট করে না শুধুমাত্র ভিডিও ভাইরাল করার নেশায়।

যাইহোক, যেহেতু আমার আগের পোস্ট ব‍্যপক ভাইরাল হয়েছে, মাদ্রাসার বড় হুজুররা দেখছেন সেহেতু আমি তাদের অবগত করার জন‍্য এই তথ‍্যগুলো ধারণা দেয়ার জন্য শেয়ার করলাম। যাদের তাদের সমস্যা অনুধাবন করতে সহজ হয়।

বড় হুজুরদের নজরে আরেকটি বিষয় দিতে চাই, সেটি হচ্ছে, এই মাদ্রাসার ছাত্র- হুজুরদের টিকটক জগতে আরেকটি ভয়ানক বিষয় ঘটছে। শত শত ছাত্রীও টিকটক করছে, এবং এইসব হুজুররা প্রেম, রুমান্স সংক্রান্ত নিয়মিত পোস্ট দিচ্ছে, সেগুলোর কমেন্টে আবার মেয়ে হাফেজ বা কওমির ছাত্রীরা এসে জবাব দিচ্ছে। কখনো কখনো রেসপন্স ভিডিও বানাচ্ছে। এটা যে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করছে না দেখলে অনুমান করতে পারবেন না। বোঝার জন্য একটা উদাহরণ দেই,

এক হুজুর একটা ভিডিও আপলোড দিয়ে উপরে লিখছে,

“মাদ্রাসার বড় হুজুরের বউ আমার উপর ক্রাশ খাইছে, আমাকে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করতে চায়, আমি কি মনে নিব, পরামর্শ চাই!” সেই ভিডিওতে ২৫০ কমেন্ট, এই সবই বড় হুজুর সমাজের জন্য আপত্তিকর, কিন্তু এটা ঐ লোক ও তার শত শত কমেন্টকারীরা বুঝতে পারে নি।

এই হচ্ছে অবস্থা, এখন সিদ্ধান্ত আপনাদের, এগুলো সামলাবেন নাকি এসব কথা মিথ্যা বলে ধামা চাপা দিবেন সেই সিদ্ধান্ত আপনাদের।

মিথা যাতে বলতে না পারেন তার জন্য স্কিনশট ভিডিও পোস্টেই যুক্ত করে দিলাম যাতে আপনাদের বুঝতে এবং ব্যাবস্থা নিতে সু্বিধা হয়।

হুজুরদের আকাম সম্পর্কে লিখলে কতিপয় আবেগধারি হুজুর আর মুসলমান নাস্তিক কাফের বানিয়ে দেয়, হিন্দুদের আকাম সম্পর্কে লিখলে তারা ইসলাম ধর্মকে এবং ব্যাক্তিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, এই ক্ষেত্রে সেই সব হিন্দু মোসলমান সমান সমান, অর্থাৎ বিচিতে পারা পরলে চিল্লানি উঠে😜📣📣

(সংগৃহীত, সংশোধিত ও পরিমার্জিত)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :