
ফুলবাড়ীতে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের শুভ উদ্বোধন
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ১৪,৭,২৬
দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে দিন কাটানো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের চর গরক মন্ডপ এলাকার মানুষের জন্য আশার নতুন বার্তা নিয়ে শুরু হলো নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম।
মঙ্গলবার বিকেলে চর গরক মন্ডপ এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, কুড়িগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর সভাপতি মিনহাজুল ইসলাম লিটন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল, নওডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসাব্বির আলী মুসা, নওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আয়নাল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নদীভাঙন শুধু জমি নয়, মানুষের স্বপ্ন, বসতভিটা ও জীবিকার ভিত্তিও কেড়ে নেয়। তাই নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, এ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়িত হলে চর গরক মন্ডপ সহ আশপাশের নদীর তীরবর্তী এলাকার মানুষের জানমাল, ফসলি জমি ও বসতভিটা সুরক্ষিত থাকবে এবং নদীভাঙনের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে।
এ সময় স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
© All rights reserved © 2025
Leave a Reply