
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নান্দাইলে বিক্ষোভ
৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোস্তফা (৪০) নামের এক ব্যক্তিকে নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার দুপুর ১২টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী নান্দাইল মডেল থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কর্তব্যরত ওসি মোঃ আজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন আমারও ৭ বছরের একটি মেয়ে আছে। শিশুর প্রতি এমন নির্মম ও অমানবিক অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।
© All rights reserved © 2025
Leave a Reply