1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ভোলার তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

ভোলার তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
মোঃ মেহেদী হাসান (সুমন)

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলার নেতৃত্বে তজুমদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তজুমদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করতে করা হয়েছে।

গত ১২ জুলাই ২০২৬ ইং তারিখ রাত ১০ টা.০৫ মিনিট এর সময় তজুমদ্দিন থানার এসআই (নিরস্ত্র) আর এম জাকির হোসেন ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ তজুমদ্দিন থানাধীন তজুমদ্দিন থানাধীন আড়ালিয়া সাকিনস্থ (পঞ্চায়েত নগর) ০৭নং ওয়ার্ডের সবুজের দোকানের(ওয়ার্কসপ) সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী কপিল চন্দ্র দাস (২৪) কে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২০০০/-(দুই হাজার) টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী: কপিল চন্দ্র দাস (২৪), পিতা-হিমাংশু চন্দ্র দাস, মাতা-শিখা রানী দাস, সাং-গোলকপুর, ০৪নং ওয়ার্ড, সুবল দাসের বাড়ি, ০৫নং শম্ভপুর ইউনিয়ন, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা। গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :