1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর রক্ত কর্মসূচির পরিচালক কর্তৃক দিনাজপুর তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রে আধুনিকায়নের মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে।

সোমবার ১৩ জুলাই সকাল ১১টায় উপশহরস্থ দিনাজপুর তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেশিনারিজ তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্র কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।

পরে এসব মেশিনারিজ রক্ষণাবেক্ষণ ও এর সঠিক ব্যবহার বিষয়ে সংক্ষিপ্ত দিক তুলে ধরে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে আধুনিকায়নের যেসব মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে তার মধ্যে রয়েছে-একটি রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন সেল সেপারেটর, চার ডিগ্রি সেলসিয়াসের একটি রেফ্রিজারেটর এবং -৪০ ডিগ্রি সেলসিয়াসের একটি ব্লাড ডিপ ফ্রিজ ও যন্ত্রাংশ। এসব মেশিনারিজের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

অনুষ্ঠানের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, তৈয়্যেবা মজুমদার রক্তকেন্দ্রে অতি শীঘ্রই থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য প্রয়োজনীয় আর্থিক অনুদানের ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কমিটি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :