
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার। ০১ (এক) জন আসামী গ্রেফতার
মোঃ ওলিউল্লাহ্, বিভাগীয় ব্যুরো চীফ (রাজশাহী)
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের নির্দেশক্রমে জনাব মোঃ ওবাইদুল হক, অফিসার ইনচার্জ্, জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ ফয়সাল হাসান, ডিবি, চাঁপাইনবাবগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং- ০৪/০৭/২০২৬ তারিখ ০৯.০৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর গ্রামস্থ মো. সাইদুল ইসলাম (৫৬), পিতা: মৃত সিদ্দিক মন্ডল এর আম বাগানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ধৃত আসামী মো. শাহ আলম স্বপন (৩২), পিতা: মো. আব্দুল বারিক, মাতা: মোছা. সুফিয়া বেগম, সাং বকুলতলা বাজার, ফৌজদারপাড়া, ডাকঘর: হাটবাকইল, ইউনিয়ন: নিজামপুর, থানা: নাচোল, জেলা: চাঁপাইনবাবগঞ্জএর নিকট হতে ৩০০ (তিনশত) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply