
পোরশা থানায় এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে প্রক্সি পরীক্ষার্থী এবং মূল পরীক্ষার্থী আটক এবং ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান
মোঃ ওলিউল্লাহ্ বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
অদ্য ইং ০৪/০৭/২০২৬ তারিখে পোরশা সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থী মোঃ জাহিদ হাসান (২১), পিতা-মোঃ রেজাউল সরদার, সাং-বারিন্দা, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর প্রবেশ পত্র নিয়ে তার বন্ধু শ্রী বিপ্লব বর্মন (২১), পিতা-শ্রী সময় বর্মন, সাং-গাঙ্গুরিয়া দেওনাপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁ পরীক্ষার কেন্দ্রে লিখিত পরীক্ষা দেয়ার সময় পরীক্ষার কেন্দ্রের শিক্ষক পরীক্ষার্থীকে সন্দেহ হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে কোন সদুত্তর দিতে না পারায় পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত এসআই/ (নিঃ) মোঃ জিয়াউর রহমানকে উক্ত বিষয়টি অবহিত করেন।
পরীক্ষার্থী শ্রী বিপ্লব বর্মন (২১)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিলে তিনি জানায় যে, তার বন্ধু মোঃ জাহিদ হাসান (২১) এর পরিবর্তে উক্ত পরীক্ষায় অংশগ্রহন করতে এসেছিল। পরবর্তীতে থানা পুলিশ ও পরীক্ষা কমিটি সদস্যদের সহায়তায় মূল পরীক্ষার্থী মোঃ জাহিদ হাসান (২১) কে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দিলে তিনি পরীক্ষার কেন্দ্রে আসেন এবং ঘটনার সত্যতা স্বীকার করিলে থানা পুলিশ তাকেও গ্রেফতার করেন।
উক্ত এইচএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত থাকা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাবিলা ফেরদৌস, সহকারী কমিশনার, ভূমি, পোরশা থানা, নওগাঁকে অবহিত করিলে তিনি পরীক্ষার কেন্দ্রে হাজির হয়ে উপস্থিত সাক্ষীগনের মোকাবেলায় পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ২০১৮ এর ৩(ক) এবং একই আইনের ১৩ ধারা মোতাবেক উভয়কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে জেলা কারাগার নওগাঁয় প্রেরন করা হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply