
গাইবান্ধায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মো. হাসানুর জামান সুমন (৪০)-কে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, গত ৩ জুলাই রাত ৯টার দিকে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ৬ জুন বড় মহানন্দপুর গ্রামে জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলায় সোহরাব সরকার, তার ভাই আলামিন ও স্থানীয় বাসিন্দা জাকির হোসেন গুরুতর আহত হন। আহতদের প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ৭ জুন গাইবান্ধা সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামিসহ অন্যরা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানিয়েছে, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply