1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

মধ্যনগরে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

মধ্যনগরে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পিছিয়ে পড়া ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টায় মধ্যনগরের বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে দিশারী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন আয়ান এবং গীতা পাঠ করেন আদ্রিতা তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দিশারী শিক্ষা একাডেমির সভাপতি আবুল বাশার তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক পূর্ণিমা রানী চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি শিক্ষিত জাতি গঠনের প্রথম ধাপ হলো প্রাথমিক শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিশারী এডুকেশন ট্রাস্টের এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে অনুকরণীয় এবং সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন শাহিন, মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার এবং সদস্য কামাল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অভিভাবক সদস্য সাইদুর রহমান জিয়া, বি.পি. উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা এবং দিশারী শিক্ষা একাডেমির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মৌজ আলী তালুকদার।
অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ, মানসম্মত বই এবং নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন দিশারী শিক্ষা একাডেমির শিক্ষক টিনা আক্তার, রাজীব রায়, অপূর্ব তালুকদার ও বর্ণা দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :