1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ছাত্রশিবির নেতা সাইফুল্লা বারী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৩ Time View

ছাত্রশিবির নেতা সাইফুল্লা বারী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লা বারী হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, জেলা সেক্রেটারি ফাহিম মণ্ডল, সাবেক জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও আবু হাসান আকন্দ এবং গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সাইফুল্লা বারী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন আসামি ইতোমধ্যে গ্রেফতার হলেও ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন। তারা দাবি করেন, দেশে ধারাবাহিকভাবে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে সাইফুল্লা বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :