
গোবিন্দগঞ্জে আলোচিত দুটি মামলার আসামি রফিক থানা পুলিশের হাতে গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গুমানীগ্জ ইউনিয়নের জরিপপুর এলাকায় হানি ট্রাফের অভিযোগ এনে বৃষ্টি খাতুনে বসত বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শিরিনা বেগম বাদি হয়ে ৭ই মার্চে ১৭ জন কে এজাহার ভুক্ত ও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জন কে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার এজাহার ভুক্ত ১৪ নাম্বার আসামি দারাজ প্রধানের ছেলে রফিক(৩৫) কে ২২শে জুন রবিবার আনুমানিক রাত ১১:০০টায় তার নিজ এলাকার জরিপপুর বাজার থেকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়াও রফিকের নামে মারপিটের আরেকটি মামলা রয়েছে।
উল্লেখ, ৬ই মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নগদ টাকা, গহনা ও আসবাবপত্র সহ ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার শিবলী কায়েস মীর গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান দুইটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply