1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

গাইবান্ধার শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার, উদ্ধার ৭০০ পিস ইয়াবা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯ Time View

গাইবান্ধার শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার, উদ্ধার ৭০০ পিস ইয়াবা

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযানে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩৩)কে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

‎মঙ্গলবার (১৭ জুন) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর মধ্যপাড়া গ্রামের একটি মাছের খামারের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎জেলা পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা থেকে মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মুত্তাজুল ইসলামের নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে গ্রেফতারকৃত রোকনের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের ফয়েল পেপার, একটি লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত রোকনের বিরুদ্ধে এর আগেও গাইবান্ধা সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে।

‎এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :