1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে ৬৮ পুরিয়া হেরোইন ও নগদ টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক; বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাড়ি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৯ Time View

মানিকগঞ্জের ঘিওরে ৬৮ পুরিয়া হেরোইন ও নগদ টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক; বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাড়ি

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৮ পুরিয়া হেরোইন ও নগদ ১৬ হাজার ৪০ টাকা উদ্ধারসহ তিন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঘিওর থানা পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মমতাজ বেগম মমো, তার স্বামী শামছুল আলম ওরফে খোকন (৫৫) এবং তাদের ছেলে রাহিম মিয়া মানিক (২১)। তারা সবাই ঘিওর উপজেলার গোলাপনগর (কুঠি বাড়ি) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে মমতাজ বেগম মমো এর কাছ থেকে ৩৮ পুরিয়া হেরোইন ও নগদ ১৬ হাজার ৪০ টাকা, রাহিম মিয়া মানিকের কাছ থেকে ১৮ পুরিয়া হেরোইন এবং শামছুল আলম ওরফে খোকনের কাছ থেকে ১২ পুরিয়া হেরোইন উদ্ধারসহ মোট ৬৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ মামলার আরেক আসামি রতন শিকদার (৩০) বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চলছিল। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতার একটি অংশ অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :