1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ধামইরহাটে মাদকসেবনরত অবস্থায় যুবক গ্রে*ফ*তা*র: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৯ Time View

ধামইরহাটে মাদকসেবনরত অবস্থায় যুবক গ্রে*ফ*তা*র: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

মোঃ ওলিউল্লাহ্ (রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ)

নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় উপকরণসহ মাহমুদুল হাসান (৩৬) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) ধামইরহাট থানা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান ধামইরহাট থানার রামনারায়নপুর গ্রামের আঃ লতিফের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রামনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ বাড়ি থেকে মাদকসেবনরত অবস্থায় উপকরণসহ মাহমুদুল হাসানকে হাতেনাতে ধৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :