1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

এক ভাইয়ের জন্য জরুরি দোয়ার আবেদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২০ Time View

এক ভাইয়ের জন্য জরুরি দোয়ার আবেদন

“নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি রোগমুক্তি দাতা।”
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সকলের নিকট একটি বিশেষ দোয়ার আবেদন জানাচ্ছি।
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা জামায়াতে ইসলামীর সম্মানিত রোকন এবং ছাত্রশিবিরের সাবেক সাথী সামিউল ইসলাম ভাই বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (ICU) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

কিছুদিন আগে পলাশবাড়ীতে পানহাট কেন্দ্রিক একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলায় এক বিএনপি কর্মী সামিউল ভাইয়ের বুকে সজোরে ইট দিয়ে আঘাত করে। আঘাতের পর তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও সেদিন সন্ধ্যা থেকেই তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। পরবর্তীতে তাকে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা উন্নতি হলে ঈদের আগের দিন তাকে বাড়িতে নেওয়া হয়েছিল।

হঠাৎ অবস্থার চরম অবনতি হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে আবার পলাশবাড়ী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রংপুর মেডিকেলে ভর্তির পর তার মুখ দিয়ে ফেনা আসতে শুরু করে এবং ডাক্তাররা জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে আইসিইউ বেড খালি না থাকায়, তাকে দ্রুত রংপুরের ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়।

ডাক্তারদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সামিউল ভাইয়ের জ্ঞান ফিরছে না। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তার ব্রেনের সক্রিয়তা মাত্র ৪% (চার পার্সেন্ট)।শরীরের প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, যা যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।অবস্থা এতটাই সংকটাপন্ন যে, হয়তো তাকে খুব দ্রুতই লাইফ সাপোর্টে নেওয়া লাগতে পারে।

ডাক্তাররা এখন মহান আল্লাহর অলৌকিক দয়া এবং দোয়ার ওপর ছেড়ে দিয়েছেন। তারা সবাইকে সামিউল ভাইয়ের জন্য দোয়া করতে বলেছেন।
সামিউল ভাই আমাদের একজন দ্বীনি ভাই, একজন সংগঠক। তার এই কঠিন মুহূর্তে আমাদের একমাত্র ভরসা মহান আল্লাহ তায়ালার দরবারে হাত তোলা।

আপনারা যে যেখানে আছেন—ফরজ সালাতের পর, তাহাজ্জুদে এবং নফল ইবাদতের মাধ্যমে সামিউল ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করুন। মহান আল্লাহ যেন উনাকে শিফায়ে কামেলা ও আজেলা (পূর্ণাঙ্গ ও দ্রুত সুস্থতা) দান করেন। তিনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

“হে মানুষের প্রতিপালক আল্লাহ! আপনি কষ্ট দূর করে দিন, আরোগ্য দান করুন, আপনিই আরোগ্যকারী। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই।” (বুখারী)
সবাই অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে অন্যদেরও দোয়ার সুযোগ করে দিন। জাজাকুমুল্লাহু খাইরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :