1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যা ও নদীভাঙনকবলিত এলাকার ৪ হাজার ২০০ প্রান্তিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে এসকেএস ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৮ Time View

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যা ও নদীভাঙনকবলিত এলাকার ৪ হাজার ২০০ প্রান্তিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে এসকেএস ফাউন্ডেশন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যা ও নদীভাঙনকবলিত এলাকার ৪ হাজার ২০০ প্রান্তিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে এসকেএস ফাউন্ডেশন। ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি পৃথক কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি পরিবারকে দুই কেজি করে গরুর মাংস দেওয়া হয়।

ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আকন্দ সেলিম, উপপরিদর্শক (এসআই) শুকুমার রায়, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা এবং এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফুল আলমসহ স্থানীয় ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি কমাতে এবার প্রথমবারের মতো তিনটি পৃথক কেন্দ্র থেকে মাংস বিতরণের ব্যবস্থা করা হয়।

এই কর্মসূচির আওতায় সাঘাটা উপজেলার ভরতখালী, সাঘাটা, মুক্তিনগর, জুমারবাড়ী ও কামালেরপাড়া ইউনিয়ন এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া, ফুলছড়ি, উড়িয়া ও উদাখালী ইউনিয়নের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়।

মাংস বিতরণের জন্য সাঘাটা উপজেলার ভরতখালীতে এসকেএস রিসোর্স সেন্টার, জুমারবাড়ী ইউনিয়নে জিকেএস অফিস প্রাঙ্গণ এবং ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :