1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

যাদের ঘরে ছিল না কোরবানির সামর্থ্য, সেসব ঘরে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৩২ Time View

যাদের ঘরে ছিল না কোরবানির সামর্থ্য, সেসব ঘরে হাসি ফোটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

‘বগুড়া-২ আসনের শতাধিক গ্রামের ৫ হাজার অসহায় মানুষের হাতে পৌঁছালো কোরবানির মাংস’

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা শুধু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, ত্যাগ, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য শিক্ষা। সেই ঈদের আনন্দই এবার বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের হাজারো অসহায় মানুষের ঘরে পৌঁছে দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অভাবের কারণে যারা প্রতি বছর কোরবানির মাংসের স্বাদ থেকেও বঞ্চিত হন, এমন অন্তত ৫ হাজার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে কোরবানির মাংস তুলে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর উদ্যোগে। ২৮ মে-২০২৬, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে উপজেলার শতাধিক গ্রামে এই মাংস বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ঈদের দিনে যখন অনেক পরিবারে আনন্দ সীমাবদ্ধ থাকে সামর্থ্যের ভেতরে, তখন প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগে অসংখ্য পরিবারের রান্নাঘরে জ্বলে ওঠে আনন্দের চুলা। দীর্ঘদিন পর কোরবানির মাংস পেয়ে অনেকের চোখে দেখা যায় তৃপ্তির হাসি, আবার কারও চোখ ভিজে ওঠে আবেগে।

জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির আহ্বানে সাড়া দিয়ে কোরবানির গরু প্রদান করে আল খাইর ফাউন্ডেশন, আল মানাহিল ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ সেন্টার এবং বাংলাদেশ এডুকেশন ও টেকনোলজি সোসাইটি। পরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে বিভিন্ন এলাকায় মাংস পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়রা বলছেন, এটি শুধু মাংস বিতরণ নয়-এটি মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। ঈদের প্রকৃত শিক্ষা যে ভাগাভাগির মধ্যেই নিহিত, প্রতিমন্ত্রীর এই উদ্যোগ যেন সেটিকেই নতুনভাবে স্মরণ করিয়ে দিল।

(Post by- মাননীয় প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারী)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :